ডা. মো. ফজলুল কবির পাভেল

ডা. মো. ফজলুল কবির পাভেল

মেডিকেল অফিসার, 
২৫০ শয্যা হাসপাতাল, জয়পুরহাট


০২ জানুয়ারী, ২০২৪ ০৩:৫৫ পিএম

কাঁপুনির কারণ যখন মানসিক সমস্যা

কাঁপুনির কারণ যখন মানসিক সমস্যা
ছবি: সংগৃহীত

নাম শুনেই অসুখটা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। মানসিক বিভিন্ন সমস্যাতে এ ধরনের কাঁপুনি হতে পারে। হঠাৎ করেই এই কাঁপুনি শুরু হয়। 

জেনে রাখা ভালো যে, বিভিন্ন কাঁপুনির বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। যেমন—পার্কিনসন্স ডিজিজ বলে এক ধরনের অসুখ আছে। এই অসুখে একদিকে কাঁপুনি হয়। রোগী যখন চুপচাপ বসে থাকে তখন সেই কাঁপুনি বেড়ে যায়। এটাকে আমরা রেস্টিং ট্রেমর বলে থাকি।

আবার কিছু ট্রেমর আছে যখন রোগী কোন কিছু করতে যায় বা কিছু ধরতে যায়, তখন এই ধরনের কাঁপুনি হয়ে থাকে!

কিন্তু এই অসুখে কখনো দেখা যাচ্ছে রোগী যখন স্থির অবস্থায় থাকেন, তখন কোনো কোনো সময় রোগী কোন কিছু করতে গেলে কাঁপুনি শুরু হয়।

এ অবস্থায় মনোযোগ অন্যদিকে একটু ঘুরিয়ে দিতে পারলে এই কাঁপুনি কমে আসে। 

কিন্তু অন্যান্য রোগের কারণে কাঁপুনি হলে সেটা কমে না। এসব রোগীর ক্ষেত্রে আগের কোন মানসিক সমস্যার ইতিহাস থাকে।

সাইকোজেনিক ট্রেমরের ভালো চিকিৎসা আছে। এ রকম যদি হয় তার চিকিৎসা আছে! সঠিকভাবে চিকিৎসা করা হলে এ ধরনের অসুখ কমে যায়!

এসব রোগী অনেক সময় আমাদের দেশে দেখতে পাওয়া যায়। তাই এ ধরনের রোগীদের অবশ্যই নিউরোলজিস্ট দেখাবেন। তাহলে সমাধান মিলবে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত