২২ ডিসেম্বর, ২০২৩ ০২:২৬ পিএম

সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানা গেছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। 

এতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠানপ্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে ([email protected]) অবহিত করবেন।

লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

►প্রজ্ঞাপন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত