১৯ ডিসেম্বর, ২০২৩ ০৫:৪৫ পিএম

বিএসএমএমইউয়ে বিনামূল্যে সাড়ে তিনশতাধিক শিশু হৃদরোগীর অপারেশন

বিএসএমএমইউয়ে বিনামূল্যে সাড়ে তিনশতাধিক শিশু হৃদরোগীর অপারেশন
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। ছবি: মো. সোহেল গাজী।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক শিশু হৃদরোগীর অপারেশন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম প্রকল্পের যৌথ উদ্যোগে এসব অপারেশন করা হয়।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন (আইএনএম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম, শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত আলম, কার্ডিয়াক সার্জারি ইউনিটের সহকারী ডা. মোহাম্মদ আতা উল্যাহ বিপ্লব, কার্ডিয়াক সার্জারি বিভাগের অ্যানেস্থেসিওলজির সহকারী অধ্যাপক ডা. রজত শুভ্রা দাস প্রমুখ।

সেমিনারে জানানো হয়, জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে সাড়ে তিন শতাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। জন্মগত হৃদরোগে আক্রান্ত আরো সাতশ’ শিশুর অপারেশনের জন্য অপেক্ষা রয়েছে এবং তাদের অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগীদের সকল ধরনের চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। এই সেবা কার্যক্রম আরো জোরদার করা হবে। এফ ব্লকে ১০ শয্যার আইসিইউসহ ৫০ শয্যার শিশু হৃদরোগীদের জন্য সর্বাধুনিক সুযোগসুবিধা সম্বলিত চিকিৎসা ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি অত্যন্ত মানবিক। পেডিয়াট্রিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর অসামান্য অবদান রয়েছে। তাঁর সহায়তায় এই বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ চিকিৎসাসেবা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে, এখন আর শিশুসহ হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত