১৯ ডিসেম্বর, ২০২৩ ০৩:১৮ পিএম

পেছাচ্ছে না এফসিপিএস পার্ট-১ পরীক্ষা

পেছাচ্ছে না এফসিপিএস পার্ট-১ পরীক্ষা
নিয়ম অনুযায়ী ৩-৫ জানুয়ারির ভেতরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ নির্বাচনের জন্য পরিবর্তন করা হচ্ছে না বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী ৩-৫ জানুয়ারির ভেতরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিসিপিএসের এক নীতিনির্ধানী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নীতিনির্ধানী সভায় এফসিপিএস পার্ট-১ পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই বিসিপিএসের ওয়েবসাইটে নোটিশ আকারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) নিয়ম অনুযায়ী, ১ ও ২ জানুয়ারি এফসিপিএস পার্ট-২ এবং ৩-৫ জানুয়ারি পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এ বছর ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা থাকায় পরীক্ষা দিয়ে গন্তব্যে ফেরা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন নবীন চিকিৎসকেরা। এ অবস্থায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। তবে বিসিপিএসের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়েই শুরু হবে এ পরীক্ষা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত