‘শিগগিরই আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ’
মেডিভয়েস রিপোর্ট: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিতে নতুন করে আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকটের কারণে উপজেলা হাসপাতালগুলোতে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৮ ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। এখনো আমাদের ৫০ শতাংশ ডেলিভারি বাসায় হচ্ছে। এসব সংকট উত্তরণে নতুন করে শিগগিরই আরও ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানিক ডেলিভারি অনেক কম। এটা বাড়াতে হবে। এখনও ঘরে ৫০ শতাংশ ডেলিভারি হয়। যেখানে কোনো প্রশিক্ষিত কেউ থাকে না। এক্ষেত্রে আমাদেরও কিছু করণীয় আছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র ৮ ঘণ্টা সার্ভিসে কখনোই চলতে পারে না। ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়াতে হলে স্বাস্থ্য কেন্দ্রের কর্মঘণ্টা ২৪ ঘণ্টা করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকটের কারণে উপজেলা হাসপাতালগুলোতে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ৮ ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। এখনো আমাদের ৫০ শতাংশ ডেলিভারি বাসায় হচ্ছে। এসব সংকট উত্তরণে নতুন করে শিগগিরই আরও ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও সবমিলিয়ে দেশের স্বাস্থ্যসেবা ভালো উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমি এটুকুই বলবো, আমাদের হাসপাতালের সেবাটা যেন ভালো হয়। উপজেলা হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবাটা আরও ভালো হওয়া প্রয়োজন। যদিও উপজেলা হাসপাতালে আমাদের চিকিৎসকের সংখ্যা কম, তবে নার্সের সংখ্যা এখন ভালো।
তিনি বলেন, নতুন কিছু ডাক্তার রিক্রুট করার চেষ্টা চলছে। প্রায় ছয় হাজার নতুন ডাক্তার নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রপোজাল দেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলছে।
মন্ত্রী বলেন, ‘ডাক্তার নিয়োগ দেওয়ার পর যদি তারা উপজেলায় না থাকে, যদি স্বাস্থ্যসেবা না দেয়, তাহলে কিন্তু কোন লাভ হবে না। মনে রাখতে হবে, ৫০০টি উপজেলায় কোটি কোটি মানুষ চিকিৎসা নিতে যায়। সেজন্য চিকিৎসক-নার্সদের সার্বক্ষণিক উপজেলায় অবস্থান করতে হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। নয়তো যতোই ভালো কাজ করেন, সুনাম আমরা পাবো না।’
তিনি আরও বলেন, আমরা সবসময় ঢাকা শহরকেই গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু ঢাকা শহরই সব কিছু না। এখানে দু-চারটা হাসপাতাল, কিন্তু উপজেলাগুলোতে ৫০০টি হাসপাতাল। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীরসহ অন্যান্য বক্তাগণ।
এএনএম/