সুপার স্পেশালাইজড হাসপাতালে এন্ডোস্কপি চালু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধীনে এন্ডোস্কপি মেশিন চালু করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) এর উদ্বোধন করেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। হাসপাতালটি ধীরে ধীরে সব কয়টি সেবা চালু করা হচ্ছে। এ হাসপাতালটির মূল লক্ষ্য হলো, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা। সব কয়টি সেবা চালু করা গেলে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানো যাবে। এতে দেশের অর্থ সাশ্রয় হবে। এখানে সব ধরনের ট্রান্সপ্লান্ট করা সম্ভব। আমরা ইতোমধ্যে সপ্তাহে দুটি করে কিডনি প্রতিস্থাপন করছি।’
সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথম এন্ডোস্কপি সম্পন্ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ।
উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সুপার স্পেশালাইডজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মো. আব্দুল্লাহ্ আল হারুন, সুপার স্পেশালাইজড হাসাপতাল ফেস-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআই/এএনএম