২১ নভেম্বর, ২০২৩ ০৭:৫৫ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১০৮৪
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৮৪ জনের মধ্যে ঢাকা সিটিতে ২২১ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৬৩ জন। আর মৃত্য আট জনের মধ্যে ঢাকার পাঁচজন ও ঢাকার বাইরের তিনজন।
এতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৬২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৫৩ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৭ হাজার ৫১২ জন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত