১৬ নভেম্বর, ২০২৩ ১২:৫২ পিএম

ঢাবির প্রথম পেশাগত পরীক্ষার সূচি প্রকাশ

ঢাবির প্রথম পেশাগত পরীক্ষার সূচি প্রকাশ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর জুলাই ও নভেম্বর (নতুন ও পুরাতন) ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা জুলাই ও নভেম্বর (নতুন ও পুরাতন) ২০২৩ এর  ওরাল ও প্র্যাক্টিক্যাল অংশের সময়সূচি দেওয়া হলো।

প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্রে একযোগে সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এসএস/

►সময়সূচি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সূচি প্রকাশ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত