১৬ জুন, ২০২৩ ০৪:১৭ পিএম

এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার সময় সূচি প্রকাশ

এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার সময় সূচি প্রকাশ
আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) জুলাই ২০২৩ সেশনের এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম ও এমসিপিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে|

বৃহস্পতিবার (১৫ জুন) বিসিপিএস’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী ২-৬ জুলাই অনুষ্ঠিত হবে। ব্যবহারিক ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ৯-৩১ জুলাই ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এফসিপিএস মিড-টার্ম ওএসসিই পরীক্ষা ৩১ জুলাই থেকে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা মহাখালী বিসিপিএস ভবনে অনুষ্ঠিত হবে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত