ঢাবির ফার্স্ট প্রফের সময়সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা জানুয়ারি ও মে (নতুন ও পুরাতন) ২০২৩ এর ওরাল ও প্র্যাক্টিক্যাল অংশের সময়সূচি দেওয়া হলো।
প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্রে একযোগে সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ১৭ জুন থেকে শুরু হয়ে চলবে ২৫ জুন পর্যন্ত।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০৪ জানুয়ারী, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
১৬ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১২ জুন, ২০২৩
-
১৮ এপ্রিল, ২০২৩
-
০৪ অক্টোবর, ২০২২
-
০৩ জুলাই, ২০২২
-
০২ জুন, ২০২২