১২ জুন, ২০২৩ ০৮:৪৯ পিএম

সিএমইউর তৃতীয় প্রফের পরীক্ষা শুরু আগামী ৭ জুলাই

সিএমইউর তৃতীয় প্রফের পরীক্ষা শুরু আগামী ৭ জুলাই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জুলাই লিখিত এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত।

বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার নভেম্বর ২০২২ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। বিশ্ববিদালয়ের সূচি অনুযায়ী, ৭ জুলাই ফার্মাকোলজি, ১৩ জুলাই প্যাথলজি ও ১৫ জুলাই মাইক্রোবায়োলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তৃতীয় প্রফের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►রুটিন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক