০৪ জানুয়ারী, ২০২৪ ০১:১৪ পিএম

ঢাবির ২য় ও ৩য় প্রফের সূচি প্রকাশ

ঢাবির ২য় ও ৩য় প্রফের সূচি প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় (পুরাতন) ও তৃতীয় (নতুন) পেশাগত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস দ্বিতীয় (পুরাতন) ও তৃতীয় (নতুন) পেশাগত পরীক্ষা জুলাই ও নভেম্বর ২০২৩ এর ওরাল ও প্র্যাক্টিক্যাল অংশের সময়সূচি দেওয়া হলো।’

এতে আরও বলা হয়, ‘প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্রে একযোগে সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাবি
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত