১৩ নভেম্বর, ২০২৩ ১০:২৯ পিএম

গ্রেড-১ পদে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকের পদোন্নতি

গ্রেড-১ পদে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকের পদোন্নতি
অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। আজ সোমবার (১৩ নভেম্বর) তাঁকে বেতন কাঠামোর শীর্ষ গ্রেডে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক