১৩ নভেম্বর, ২০২৩ ০৭:১৭ পিএম

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৪০

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৪০
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৮৪ জনে।

আজ সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪০ জন ডেঙ্গুরোগী। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ১৭ জন রোগী। হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৩০ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৪১০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা দুইজন, ঢাকার বাইরের ছয়জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৩ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৯০৮ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন। গত ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৭১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ এক হাজার ৫৯৮ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক