ডেন্টাল সার্জন এম আর হাসানের জীবনাবসান
মেডিভয়েস রিপোর্ট: প্রবীণ ডেন্টাল সার্জন ডা. এম আর হাসান (ডি-১২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা ৩০মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।
আজ বাদ আছর মরহুমের গ্রামের বাড়ী শাহজাদপুরের নন্দলালপুরে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।
ডা. এম আর হাসান চাকরি ও প্রাকটিস জীবনে সিরাজগঞ্জ শহরের ইসলামীয়া কলেজ রোডে (হাসান ডেন্টাল কেয়ার) দীর্ঘ সময় মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর তিনি নিজ থানা শাহজাদপুর চলে যান। সেখানে অনেক দিন অসুস্থ থেকে পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এসএস/এএনএম
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬