বিএসএমএমইউতে পিএইচডি প্রোগ্রামে তালিকাভুক্তদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২০২৪ সেশনে পিএইচডি প্রোগ্রামে তালিকাভুক্তদের ফি জমাদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (১১ অক্টোবর) বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ সেশনের পিএইচডি প্রোগ্রামে যারা তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি ফি বাবদ ৩৫ হাজার টাকা পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখা, ঢাকায় Admission and Misc. Fund নামক SND- 0947102001731 হিসাব নম্বরে আগামী ১৯ অক্টোবরের মধ্যে ভর্তি ফি জমাদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’