০৯ অক্টোবর, ২০২৩ ০৫:১৭ পিএম

স্বাস্থ্যসেবা বিভাগে জাহাঙ্গীর আলমের যোগদান, আনোয়ার হাওলাদারের বিদায়

স্বাস্থ্যসেবা বিভাগে জাহাঙ্গীর আলমের যোগদান, আনোয়ার হাওলাদারের বিদায়
মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারের অবসর ও নতুন সচিব হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলমের যোগদান উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সদ্য বিদায়ী সিনিয়র সচিব ড. মুহ আনোয়ার হোসেন হাওলাদারকে ফুল দিয়ে বিদায় জানান ও স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন। একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী নতুন যোগদানকৃত সচিব জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বিদায়ী সিনিয়র সচিব ড মুহ আনোয়ার হোসেন হাওলাদার সততা ও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। বিদায়ের পরও স্বাস্থ্য সেবা বিভাগ বিদায়ী সিনিয়র সচিবের কর্মকান্ড স্বরণ রাখবে। নতুন যোগদানকৃত সচিব জাহাঙ্গীর আলম এর আগামী দিনের কাজের মাধ্যমে জাতি তাকে মনে রাখবে বলে উল্লেখ করেন ও শুভ কামনা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

অনুষ্ঠানে নতুন সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া নি:সন্দেহে জীবনের অন্যতম একটি বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নিরলস কাজ করতে চাই।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা বিভাগ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক