ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক হেলথকেয়ার মেলা শুরু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩। ৬টি দেশের ৩০টির অধিক দেশি-বিদেশি হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই মেলা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এই মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ড. শারফুদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপোর আয়োজক মুরাদ হোসাইন, এমপ্যাথি সলিউশনের (ইন্ডিয়া) ডিরেক্টর দালিপ কুমার চোপড়া, এনএবিএইচের প্রশিক্ষক ডা. শক্তি দত্ত শর্মা, বামরুনগাদ হসপিটাল থাইল্যান্ডের সিবিও রাজিব রাজন, মেদান্তা হাসপাতাল ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নবনীত মালহোত্রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, এক্সপোতে ৮ থেকে ১০টি বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকদের নানা ধরনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে। যেহেতু বিশ্বের ভিন্ন দেশে চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির প্রসার ঘটেছে, বাংলাদেশও পিছিয়ে নেই। সুযোগ এসেছে দেশের বাইরে থেকেও বাংলাদেশে এসে কম খরচে চিকিৎসা সেবা নেওয়ার।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিডনি প্রতিস্থাপন, হৃদরোগ, বন্ধ্যত্বের সুচিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে। অন্যান্য দেশের মানুষ চাইলে বাংলাদেশে এসে কম খরচে চিকিৎসা সেবা নিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন বলেন, ‘অনেকেই এই মেলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চান। আমি বলতে চাই, এই মেলার উদ্দেশ্য বিভিন্ন দেশের হাসপাতাল ও মেডিকেল প্রযুক্তি এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ ও পারস্পরিক প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি। ফলে নিজের প্রয়োজনে জেনে শুনে মানুষ যেমন দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে পারবেন, একইভাবে যেসব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে, সেসব চিকিৎসা বাংলাদেশে এসে নেওয়া সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদিনব্যাপী কয়েকটি সেশনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীদের অংশ গ্রহণে বৈজ্ঞানিক সেমিনার ও চিকিৎসক, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে।
ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩ এ বাংলাদেশসহ ভারত, ইরান, তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালসহ ৩০টির বেশি হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা চলবে। মেলাতে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পরিদর্শনের সুযোগ থাকছে।
মেলায় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তি, পণ্য ও পরিষেবা প্রদর্শন করবে। এটি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা/পেশাজীবীদের সঙ্গে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা উদ্ভাবন তথ্য আদান-প্রদান, স্বাস্থ্য সেক্টরে পারস্পরিক সহায়তা, নলেজ শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফারের সুযোগ করে দেবে, যা বাংলাদেশ এবং এর বাইরেও স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫