১৭ অগাস্ট, ২০২৩ ০৫:২৮ পিএম

বিশেষজ্ঞ ১২ চিকিৎসককে পদায়ন

বিশেষজ্ঞ ১২ চিকিৎসককে পদায়ন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ ১২ চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সংযুক্তির আদেশ বাতিলকরত: পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

জানা গেছে, বিশেষজ্ঞ এই ১২ চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তারা দেশের বিভিন্ন মেডিকেলে সংযুক্ত ছিলেন। তাঁদের সংযুক্তির আদেশ বাতিল করে পূর্ণভাবে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্মদিবসের মধ্যে স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক