৩ চিকিৎসককে উচ্চতর গ্রেডে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মরত তিন চিকিৎসককে উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৯ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘চাকরি (বেতন ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭; অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ খ্রি. তারিখের ২৩২ সংখ্যক পরিপত্রের অনুচ্ছেদ-(গ) (২) এবং অর্থ বিভাগের ০৫.১১.২০২০ খ্রি তারিখের ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬-১৫২ সংখ্যক পরিপত্র মোতাবেক স্বাস্থ্য সার্ভিসের তিন কর্মকর্তাকে তাঁদের অনুকূলে উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘কর্মকর্তারা অর্থ বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এতদবিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোন নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোন প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোন আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত উত্তোলিত বা আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকবেন।’
‘জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭(১) ও ৭(২) এ প্রদত্ত সুবিধাদি কোন ক্রমেই ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাবে না,’ বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫