বিএসএমএমইউতে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু
মেডিভয়েস রিপোর্ট: রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু হওয়ায় সকালে এসে রোগীদের ভীড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। একজন রোগী বিএসএমএমইউ’র ওয়েবসাইটে গিয়ে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে তাঁর প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নিজের নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও এ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখ করে সাবমিট দিতে হবে। এখানে রোগীরা পছন্দমত সময় নিতে পারবেন।
জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগে এই সেবা চালু করা হয়েছে। প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা নিতে পারবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বৃদ্ধি করা হবে এবং অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময়গুলো হলো— সকাল ৮.৩০-৯.২৯, ৯.৩০-১০.২৯, ১০.৩০-১১.২৯ এবং দুপুর ১২.৩০-১.২৯ মিনিট।
এসময় ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষা, গবেষণা ও সেবায় আগের চেয়ে সেরা অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি হচ্ছে। মেট্রোরেল চালু আরও দু’হাজার রোগী বাড়বে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, ততই আমাদের এখানে রোগীদের চাপ বাড়বে। এজন্য আমাদের প্রচুর দক্ষ জনবল দরকার। বিশ্ববিদ্যালয়ের আইটি শাখায় জনবল বৃদ্ধির ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘রোগী সেবার ক্ষেত্রে সুপার স্পেশালাইজড হাসপাতাল এমন জায়গায় যাবে যে রোগীরা বিদেশে যাবে না, সেই আস্থা আমরা তৈরি করবো। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেলথ ইনফরমেশন সিস্টেম চালু রয়েছে। এটিও এখানে চালু করা হবে। আজই দেশে প্রথমবারের মত এক শিশুর শরীরে তার মায়ের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে এই বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট। এতে নেতৃত্ব দিয়েছেন ইউরোলজি বিভাগের অধ্যাপক দেশের প্রখ্যাত রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। কিডনী দাতা মায়ের বয়স ৪৫ বছর এবং তাঁর সন্তানের বয়স ১৭ বছর। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে কারিগরী বিষয় নিয়ে আলোচনা করেন আইটি অফিসের ইনচার্জ ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫