০১ অগাস্ট, ২০২৩ ০৫:৩৬ পিএম

বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার

বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার
সোমবার (৩১ জুলাই) থেকেই এই পরীক্ষা চালু হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) থেকেই এই পরীক্ষা চালু হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে ত্রিপুরায় ভ্রমণ করতে আসা নাগরিকদের স্থল সীমান্তে ডেঙ্গু পরীক্ষা করা বাধ্যতামূলক।

সরকারি তথ্য মতে, বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার একাধিক এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এরপরই নড়েচড়ে বসে ত্রিপুরা রাজ্য সরকার।

রাজ্যের ‘ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন’এর কর্মকর্তা ড. সুপ্রিয় মল্লিক বলেন, বাংলাদেশি পর্যটকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে প্রতিটি সুসংহত চেক পোস্টে (আইসিপি)- ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা স্বাস্থ্য শিবিরলোর ওপর জোর দিয়েছি। শ্রীমন্তপুর, বেলোনিয়া এবং আখাউড়া আইসিপিতে ডেঙ্গু টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ত্রিপুরা প্রবেশের আগে বাংলাদেশি পর্যটকদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে।

তিনি জানান, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কীট প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে সামান্যতম ডেঙ্গুর লক্ষণ থাকলেও তা ধরা পড়বে। যদিও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পর্যটকের শরীরে ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায়নি। ডেঙ্গু পরীক্ষায় পাস করলে ত্রিপুরায় প্রবেশের ছাড়পত্র মিলবে। 

এরআগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকেই তার রাজ্যে ডেঙ্গু ছড়াচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গু আটকাতে সীমান্তে ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার দাবিও তুলেছেন মমতা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও