০১ অগাস্ট, ২০২৩ ১২:৩৬ পিএম

অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ বিএসএমএমইউর

অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ বিএসএমএমইউর
বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আবাসিক হলে অবস্থানরত বরাদ্দবিহীন অবৈধ শিক্ষার্থীদের অবিলম্বে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বরাদ্দবিহীন যে সকল ছাত্র-ছাত্রী বর্তমানে আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করছেন তাদের অবিলম্বে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।’

আদেশের অনুলিপি সদয় অবগতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখেতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত