স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে: পলক
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (৭ জুলাই) নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে সভাকক্ষ এবং ৩০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বি-তল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পলক বলেন, ‘কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর অনন্যা অবদান, যার কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। বিগত সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। মানুষ স্বাস্থ্যসেবা পেতো না। সিংড়ায় ৫০টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা পাচ্ছে গ্রামীণ জনগণ। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। তা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার।’
তিনি আরও বলেন, ‘১৪ বছর আগে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবহেলিত ছিল। মানুষ স্বাস্থ্য সেবা পেতো না। এক্সরে মেশিন ছিল না। আজ ডিজিটাল এক্সরে মেশিন হয়েছে, তিনটি এ্যাম্বুলেন্স হয়েছে। ৫০ শয্যায় উন্নীত হয়েছে। সিংড়া হাসপাতাল এখন মডেল হাসপাতাল। টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। পর্যাপ্ত ডাক্তার নার্স রয়েছে। মানুষ সেবা পাচ্ছে। ১৫ হাজার রোগী টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছে। চক্ষু ভিশন সেন্টার চালু করেছি।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শামীম আখতার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল-ইমরান, জেলা আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিনসহ প্রমুখ।
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৪
-
১৭ অক্টোবর, ২০২৩
-
০৭ জুলাই, ২০২৩
-
০২ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৬ মে, ২০২২
-
০৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১৫ জুন, ২০২১