০৮ জুলাই, ২০২৩ ০৯:৩৬ এএম

সিলেটে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

সিলেটে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ওসি আবুল কাসেম।

নিহতরা হলেন বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন ওরফে কাছাই (৪৫)। 

ওসি আবুল কাসেম জানান, যাত্রীবাহী একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে দরবস্ত এলাকায় পল্লীবিদ্যুতের সামনে বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক