১৭ অক্টোবর, ২০২৩ ১২:১৩ পিএম

নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালের পরিচালক গ্রেপ্তার

নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালের পরিচালক গ্রেপ্তার
একাব্বর হোসেন শান্ত

মেডিভয়েস রিপোর্ট: নাটোরের লালপুরে নারী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) ডিবি পুলিশের সহযোগিতায় লালপুর থানা পুলিশ নাটোর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী নারী চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি শান্তকে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি বলেন, ‘বাকি দুই আসমি হলেন, একাব্বর হোসেন শান্তর স্ত্রী ও হাসপাতালের এক নার্স। এই মামলায় শান্তর স্ত্রী জামিনে আছেন। আর অভিযুক্ত নার্সকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জানা গেছে, মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তর অসামাজিক কাজের তথ্য জেনে যান এক নারী চিকিৎসক। এরপর সেখান থেকে চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নারী চিকিৎসককে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় হাসপাতালটির পরিচালক ও তার স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী চিকিৎসক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক