১৭ অক্টোবর, ২০২৩ ১২:০৫ পিএম

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

সোমবার (১৬ অক্টোবর) ব্যাংককে থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাও -এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহবান জানান তিনি।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন ড. মোমেন।

তিনি থাইল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থা এবং কোভিড-১৯ অতিমারী নিয়ন্ত্রণে থাই সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক