নাইটিংগেল মেডিকেলের অনুমোদন বাতিল
মেডিভয়েস রিপোর্ট: ঢাকার আশুলিয়ার বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজ নীতিমালা অনুসরণ করে পরিচালনা না হওয়ায় অনুমোদন বাতিল করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৮ জুন ২০২৩ তারিখে নাইটিংগেল মেডিকেলের জটিলতা নিরসনের লক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রিট মামলা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের নোটিসে বলা হয়, ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুসারে কলেজটি পরিচালিত না হওয়ায় বর্ণিত আইন অনুযায়ী বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের নীতিগত ও একাডেমিক অনুমোদন বাতিল করা হলো।’
-
২৩ জুন, ২০২৩
-
১৬ নভেম্বর, ২০২২
-
১৭ ফেব্রুয়ারী, ২০২২
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
২১ নভেম্বর, ২০২১