২২ জুন, ২০২৩ ০৭:০০ পিএম

নোয়াখালী মেডিকেলের নতুন অধ্যক্ষ ঢামেকের অধ্যাপক ফারুক আহমেদ

নোয়াখালী মেডিকেলের নতুন অধ্যক্ষ ঢামেকের অধ্যাপক ফারুক আহমেদ
অধ্যাপক ডা. ফারুক আহমেদ। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. ফারুক আহমেদকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হেপাটোলজি বিভাগে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ জুন ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৪৬.০০.০১১.১৭-২৩৮ সংখ্যক স্মারকের মাধ্যমে ডা. আব্দুছ ছালাম, অধ্যক্ষ ও অধ্যাপক (ফার্মাকোলজি), আব্দুল মালেখ উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. ফারুক আহমেদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন,’ বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নোয়াখালী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক