২২ জুন, ২০২৩ ০৬:৫২ পিএম

ডা. শাহজাদী ও ডা. মুনার মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ডা. শাহজাদী ও ডা. মুনার মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রাম বিএমএ ও ওজিএসবি চট্টগ্রাম শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নেওয়া নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. মুনা সাহা  ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার মুক্তি চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এশোসিয়েশন (বিএমএ) ও অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখা।

আজ বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা মুজিবুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ওজিএসবি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপিকা ডা শর্মিলা বড়ুয়া, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ।

মানববন্ধনে বক্তারা কোনো প্রকার তদন্ত বা প্রমাণ ছাড়াই দুই চিকিৎসককে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাংলাদেশ পেনাল কোডের ৮৮ এবং ৮৯ নং ধারা অনুযায়ী দুই চিকিৎসক কে গ্রেফতার সম্পুর্ণ ভিত্তিহীন। বিনা তদন্তে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে চিকিৎসক দের এভাবে হয়রানি করা হলে তা চিকিৎসা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

এ সময় বক্তারা অবিলম্বে দুই চিকিৎসকের মুক্তি দাবী করেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করেন। সেই সাথে সেন্ট্রাল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির যথাযথ শাস্তি দাবী করা হয়।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেন্ট্রাল হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক