২২ অগাস্ট, ২০২৪ ১০:৩৯ এএম

ভারতের পানিতে ভয়াবহ বন্যা, তলিয়েছে ফেনী-কুমিল্লা অঞ্চল

ভারতের পানিতে ভয়াবহ বন্যা, তলিয়েছে ফেনী-কুমিল্লা অঞ্চল
বন্যায় প্লাবিত অঞ্চল

মেডিভয়েস রিপোর্ট: ভারতের ত্রিপুরার ধলাই জেলার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ (স্ল্যাপ গেট) খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। তলিয়ে গেছে বাড়ি-ঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এসব এলাকার লাখ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে ফেনীর সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও ধসে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। এতে এখানকার বাসিন্দাদের সঙ্গে দেশ-বিদেশের কেউ যোগাযোগ করতে পারছেন না। 

সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার গণমাধ্যমকে বলেন, বন্যা পরিস্থিতি কল্পনার বাইরে। অবস্থা খুবই খারাপ। অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড।

ফেনীর বাসিন্দারা বলছেন, ১৯৮৮ সালের পর এতটা ভয়াবহ বন্যা দেখেননি তারা।

বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

বন্যায় আটকেপড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক