আহতদের চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার আনার চেষ্টা চলছে: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার নিয়ে আসার চেষ্টা করছে সরকার। আহতদের উন্নত চিকিৎসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এসব তথ্য জানিয়েছেন।
গতকাল বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার চিকিৎসাসেবা পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।
নূরজাহান বেগম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের যাতে আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। অনেকের এক পা কাটা গেছে। কেউ সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসে তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরও ভালো করতে পারব ‘
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘এখানে আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি, সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবেন।’
পরিদর্শনকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএআর/
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫