২১ অগাস্ট, ২০২৪ ০৭:৩৩ পিএম

চিকিৎসকদের সাম্প্রতিক আন্দোলনে এনডিএফের সংহতি

চিকিৎসকদের সাম্প্রতিক আন্দোলনে এনডিএফের সংহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের সাম্প্রতিক আন্দোলনে প্রতি সংহতি প্রকাশ করেছে দেশের চিকিৎসকদের অন্যতম সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ বুধবার (২১ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংহতি প্রকাশ করা হয়েছে।

 এনডিএফ জানিয়েছে, ‘চিকিৎসা লাভ বাংলাদেশের জনগনের একটি মৌলিক মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার। এজন্যে চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসকদের নামের পূর্বে ব্যবহৃত ডাক্তার (সংক্ষেপে ডা.) শব্দের অপব্যবহার হলে বাংলাদেশের সাধারণ জনগণ সঠিক চিকিৎসা লাভ হতে বঞ্চিত হতে পারেন।’

সংগঠনটি আরও জানায়, ‘এমতাবস্থায় ডা. শব্দের অপব্যবহার প্রতিরোধকল্পে চিকিৎসকদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাসকৃত চিকিৎসক ব্যতীত অন্য কেউ ডা. পদবী ব্যবহার করার সুযোগ নেই।’

‘বিএমডিসি এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র মহান জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে। এনডিএফ এমতাবস্থায় ডা. পদবী অপব্যবহার প্রতিরোধে জনগণকে আরো সচেতন হতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানাচ্ছে’, জানায় এনডিএফ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এনডিএফ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক