১৯ জুন, ২০২৩ ১২:০৫ পিএম

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একটি সফল কর্মসূচি: বিএসএমএমইউ ভিসি

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একটি সফল কর্মসূচি: বিএসএমএমইউ ভিসি
বিশ্ববিদ্যালয়ের ইপিআই সেন্টারে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন একটি সফল কর্মসূচি। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।

রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ইপিআই সেন্টারে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ও সি ব্লকের সামনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিশ্বের জন্য একটি রোল মডেল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন বাস্তবায়ন হওয়ার ফলে দেশে রাতকনা রোগীর সংখ্যা নেই বললেই চলে। শিশুর শরীরের বিকাশ, রোগ প্রতিরোধ, কোষ, ত্বক, দাঁত ও অস্থির গঠনে ভিটামিন এ এর বিরাট ভূমিকা রয়েছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের সি- ব্লকের সামনে একটি চারা রোপনের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপন অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। সেটাও সম্ভব না হলে সবাইকে অন্তত একটি করে চাড়া রোপণ করতে হবে। আমাদের প্রিয় বাংলাদেশ ও বিশ্বের পরিবেশ রক্ষায় এবং সবুজ দেশ, সবুজ পৃথিবী গড়ে তুলতে অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন,  প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মহ হোসেন,  প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি.জে. ডা. রেজাউর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি.জে. ডা. আব্দুল্লাহ আল হারুন, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, অতিরিক্ত-পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ,ভিসির একান্ত সচিব উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত