ঈদের ছুটি একদিন বাড়লো
মেডিভয়েস রিপোর্ট: আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। ফলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানো হলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচ দিন হবে।