১৯ জুন, ২০২৩ ০২:২০ পিএম

আঁখির চিকিৎসায় গাফিলতি ছিল: সেন্ট্রাল হাসপাতালের সিনিয়র উপ পরিচালক

আঁখির চিকিৎসায় গাফিলতি ছিল: সেন্ট্রাল হাসপাতালের সিনিয়র উপ পরিচালক
সেন্ট্রাল হাসপাতালের সিনিয়র উপ পরিচালক ডাক্তার এ টি এম নজরুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় সেন্ট্রাল হাসপাতালের গাফলতি ছিলো বলে স্বীকার করেছেন হাসপাতালটির সিনিয়র উপ পরিচালক ডাক্তার এ টি এম নজরুল ইসলাম।

আজ সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গাফলতির কথা স্বীকার করেন।  

সিনিয়র উপ পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।’

তিনি বলেন, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে ৫ দিন চলে গেছে, আর বাকি আছে ২ দিন। আসা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে। 

তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই জড়িতদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেও জানান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক