ভাতা বৃদ্ধির দাবিতে বিএসএমএমইউ ভিসির সঙ্গে ফের বৈঠকে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: মাসিক ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আবারও বৈঠকে বসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৯ জুন) দুপুর ১২ টায় বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে এ বৈঠকে বসেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
বৈঠকে আন্দোলকারী চিকিৎসকদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন ডা. জাবের হোসেন ও ডা. ইমরান সিকদার।
আন্দোলনকারী চিকিৎসকদের একজন মেডিভয়েসকে জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের সঙ্গে বৈঠকে বসেন তাদের প্রতিনিধিরা।
তিনি আরও বলেন, আজকে বৈঠকের মূল আলোচনার বিষয় ভাতা বৃদ্ধি। এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রস্তাবনা আকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। চিকিৎসকদের তিন দফা দাবি হলো—মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।
এএইচ
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা