মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী রবিবার (১৮ জুন) থেকে মাঠ পর্যায়ে কাজ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আজ বৃহস্পতিবার (১৫ জুন) করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেই লক্ষ্যে আইনি বিধিবিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি তেমনি সাধারণ মানুষ যেন আরও বেশি সচেতন হন সে বিষয়টিতেও আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আশা করি, আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে ডিএসসিসির আওতাধীন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবো।’
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ।
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬