১৬ জুন, ২০২৩ ১১:৩১ এএম

বেসরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তির পুন বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তির পুন বিজ্ঞপ্তি প্রকাশ
এ-লেভেল বা সমমানের পরীক্ষায় জীবজ্ঞিানে এককভাবে ৩.৫০ থাকতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিদেশী শিক্ষার্থী ভর্তির জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমবিবিএস-বিডিএস ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি পুনরায় ঘোষণা করেছে বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।’

বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মোট বরাদ্দকৃত আসনের ৪৫ শতাংশ বিদেশী শিক্ষার্থী সুযোগ পাবেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

আবেদনের শুরু ও শেষ তারিখ

১৫ জুন বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত। এর পরে কোনো আবেদন বিবেচনা করা হবে না।

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত