হজে গিয়ে চিকিৎসা নিয়েছেন ২২ হাজার বাংলাদেশি
মেডিভয়েস রিপোর্ট: সৌদি আরবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য সুরক্ষা ও অসুস্থদের সেবা দিতে ২০০ জনের মেডিকেল টিম কাজ করছে। হজে গিয়ে এ পর্যন্ত চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ২২ হাজার২৯৪ জন।
বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে ২০ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৭ জন ও মদিনায় ৩ জন। এ সময় চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ২২ হাজার ২৯৪ জন।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৮৬ হাজার ১৯৯ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে ৭৬ হাজার ৮১৩ জন।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এএইচ/
-
১১ জুলাই, ২০২৩
-
০৪ জুলাই, ২০২৩
-
১৬ জুন, ২০২৩