সৌদি আরবে ৭০ বাংলাদেশি হাজির মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে গতকাল এক দিনেই ১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মো. গোলাম মোস্তফা (৬৫)।
মঙ্গলবার (৪ জুলাই) বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, সোমবার (৩ জুলাই) এক দিনেই ১১ জন হাজি মারা যান। এ পর্যন্ত হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মোট ৭০ জন হাজি ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ৫৪ জন পুরুষ, ১৬ জন নারী। যাদের বেশিরভাগই মারা গেছেন মক্কায় ৫৬ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফা ১ জন। এ সময় চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ৫৮ হাজার ২০ জন।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে ২ ও ৩ জুলাই দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন। এ ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৭টি।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে। সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।
এএইচ/
-
১১ জুলাই, ২০২৩
-
০৪ জুলাই, ২০২৩
-
১৬ জুন, ২০২৩