১১ জুলাই, ২০২৩ ১২:৫৪ পিএম

সৌদি আরবে ৯৮ বাংলাদেশি হাজির মৃত্যু, দেশে ফিরছেন ৩৮ হাজার

সৌদি আরবে ৯৮ বাংলাদেশি হাজির মৃত্যু, দেশে ফিরছেন ৩৮ হাজার
সৌদি আরবে হজে গিয়ে চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ৭৩হাজার ৩৫৮ জন।

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন নওগাঁও জেলার মো. রফিকুল আলম (৬৭)। তিনি গত ৯ জুলাই (রোববার) মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়,  এই পর্যন্ত হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মোট ৯৮ জন হাজি ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ৭৪ জন পুরুষ, ২৪ জন নারী। মক্কায় মারা গেছেন ৮২ জন, মদিনায় ৫, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফা ১ জন। এ সময় চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ৭৩হাজার ৩৫৮ জন।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, তিন এয়ারলাইন্সের মোট ৯৯ টি ফ্লাইটে ১০ জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এ ৯৯ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৮টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২১টি।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে। সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক