১১ জুলাই, ২০২৩ ০৩:৩৮ পিএম

অধ্যাপক হলেন নিউনেটোলজি-কনজারভেটিভ ডেন্টিস্ট্রির ৪ চিকিৎসক

অধ্যাপক হলেন নিউনেটোলজি-কনজারভেটিভ ডেন্টিস্ট্রির ৪ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নিউনেটোলজি ও কনভারভেটিভ ডেন্টিস্ট্রির বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৯ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের চার চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদে পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেল কলেজের নিউনেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাহসিনুল আমিন, মুগদা মেডিকেল কলেজের ডা. দিলারা আলো, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. মো. নজরুল ইসলাম ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাছান।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব ও সংশ্লিষ্ট মেডিকেলের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছের পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক