১১ জুলাই, ২০২৩ ০৩:৪০ পিএম

মমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ১, চিকিৎসাধীন ২৭

মমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ১, চিকিৎসাধীন ২৭
চলতি মাসে ৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন এই হাসপাতালে।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন এই হাসপাতালে।

সোমবার (১০ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত আসমা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়।

আজ মঙ্গলবার (১১ জুলাই) মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার ফরহাদ হোসেন হীরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরান ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটে এই হাসপাতালে ভর্তি হন। একঘণ্টা পর বিকাল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত ১২৯ জন ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় থাকতেন এবং তাদের অনেকেই ঢাকা থেকে ভ্রমণ করে এসেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক