০৯ ডিসেম্বর, ২০২১ ০৩:২২ পিএম

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন চমেকের তিন চিকিৎসক

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন চমেকের তিন চিকিৎসক
পদোন্নতি পাওয়া তিন চিকিৎসক হলেন ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, ডা. নাজমুল হোসেন ও ডা. কাজী মোহাম্মদ মনোয়ারুল করিম।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্মরত তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস. এস. বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪৪০০/- বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’

অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন, চমেকের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী মোহাম্মদ মনোয়ারুল করিম, কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুল হোসেন ও ইউরোলজি বিভাগের প্রধান ও  চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব নার্সিং’ এর প্রথম ডিন ডা. মোহাম্মদ মনোয়ার উল হক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক