০৯ ডিসেম্বর, ২০২১ ০৪:২৯ পিএম

ভারত থেকে এলো আরও ২৫ লাখ টিকা

ভারত থেকে এলো আরও ২৫ লাখ টিকা
বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মেডিভয়েস রিপোর্ট: ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে ‍তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর গত ১ ডিসেম্বর সেরামের ৪৫ লাখ টিকা আসে বাংলাদেশে। ৮ ডিসেম্বর আবারও ভারত থেকে ২৫ লাখ ডোজ টিকা পেলো বাংলাদেশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক