২৪ মার্চ, ২০২১ ১০:১০ এএম

অধ্যাপক হলেন ডা. ইয়াকুব আলী

অধ্যাপক হলেন ডা. ইয়াকুব আলী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মেডিকেল অনকোলজি বিভাগের অধ্যাপক  (চলতি দায়িত্ব) ডা. মো. ইয়াকুব আলী।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিন্মবর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক (মেডিকেল অনকোলজি) পদে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত