১৬ জুন, ২০২৩ ০২:০৪ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প
ভারতেও এ ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

তবে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ১০টা ৪৬ মিনিট রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে।

ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ। বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী ভূমিকম্পের প্রধান উৎপত্তিস্থল ভারতের শিলংয়ে।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভারতেও এ ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় বার্তাসংস্থা এএনআইসহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসাম ও মেঘালয়সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়েছে।

আরেক ভারতীয় সংবাদমাধ্যম হাব নিউজ জানিয়েছে, শুক্রবার সকালে আসামের গুয়াহাটি এবং মেঘালয়ের শিলংয়ে ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা ১৬ মিনিটে আসামে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ভারতীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে।

এর আগে গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও শুক্রবার ছিল।

তার আগে ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক