১৫ জুন, ২০২৩ ০৪:৩০ পিএম

বিএসএমএমইউ’র শিক্ষক ও চিকিৎসকদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিএসএমএমইউ’র শিক্ষক ও চিকিৎসকদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
কেরাম, টেবিল টেনিস ও দাবা খেলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষক ও চিকিৎসকদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেরাম, টেবিল টেনিস ও দাবা খেলে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসতেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলার প্রতি অত্যন্ত অনুরাগী ও পৃষ্ঠপোষক। বাংলাদেশের ক্রীড়া জগতে বঙ্গবন্ধুর ছেলেদের নামে গড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের গড়া আবাহনী লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের এতো উন্নতিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণেই সম্ভব হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ক্রিকেট দল যখন খেলে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা সেসব দেশের খেলার মাঠে উড়তে দেখি, তখন আমাদের বুকটা গর্বে ভরে যায়।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম সালেক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক