১৫ জুন, ২০২৩ ০৩:৫৩ পিএম

থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে হাইকোর্টে রিট

থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) জনস্বার্থে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি)’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া রিটটি দায়ের করেন। আর রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।

এর আগে থ্যালাসেমিয়া রোগের বিস্তার নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হলো।

মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা এই রিটে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না এবং বিবাহ রেজিষ্ট্রি ফরমে বর-কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেয়া হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছে।

এছাড়া অন্তর্বর্তীকালীন আদেশে থ্যালাসেমিয়া রোগ বন্ধে গাইডলাইন তৈরী করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে তা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে রিটে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ, সরকারী কর্মচারী ও অন্যান্য পেশার মানুষদের মাঝে প্রচার-প্রচারণা চালানোর জন্য বিবাদীদের উপর নির্দেশনা চাওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : থ্যালাসেমিয়া
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক